আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। এটি রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত তরল সরিয়ে দেয়, যা প্রস্রাবের মাধ্যমে বাইরে চলে যায়। তবে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, জেনেটিক সমস্যা বা বয়সের কারণে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে দীর্ঘমেয়াদি কিডনি রোগ (CKD) দেখা দিতে পারে। তবে সুস্থ জীবনযাপন ও কিছু সচেতনতা অবলম্বন করে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন জেনে নেই কিডনি সুস্থ রাখতে কী কী কাজ করা উচিত:
১. সুষম খাদ্য গ্রহণ করুন
সুস্থ কিডনি রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া। টাটকা ফল, শাক-সবজি, হোল গ্রেইন ফুড এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে কিডনি ভালোভাবে কাজ করে। অন্যদিকে, সোডিয়াম (লবণ), প্রক্রিয়াজাত চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার কিডনির উপর চাপ সৃষ্টি করে ও প্রদাহ বাড়াতে পারে। বিশেষ করে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের পটাসিয়াম ও ফসফরাস গ্রহণ নিয়ন্ত্রণে রাখতে হয়। অতিরিক্ত লবণ কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যা রক্তনালী ও কিডনির জন্য উপকারী। তাই সুষম খাবার খেলে কিডনি সুস্থ থাকবে ও বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সহজ হয়।
২. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
উচ্চ রক্তচাপ কিডনির জন্য বড় ঝুঁকি। এটি কিডনির ফিল্টারিং সিস্টেমকে ক্ষতি করে দেয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা, ওষুধ গ্রহণ, লবণের পরিমাণ কমানো ও স্ট্রেস কমানোর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক ব্যায়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে কিডনির ক্ষতি হয় না এবং হৃদরোগের ঝুঁকিও কমে।
৩. সক্রিয় থাকুন
শারীরিক ক্রিয়াকলাপ যেমন হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটা নিয়মিত করুন। সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি ব্যায়াম আপনার জন্য উপকারী। শারীরিক কার্যকলাপ ওজন নিয়ন্ত্রণ করে, রক্তচাপ স্বাভাবিক রাখে এবং রক্তসংচালন উন্নত করে। এতে শরীরে টক্সিনের পরিমাণ কম হয় এবং কিডনি কার্যক্ষমতা বাড়ে। এছাড়া, নিয়মিত ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি কমায়, যা কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৪. ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
ধূমপান রক্তনালীগুলোর ক্ষতি করে, ফলে কিডনিতে রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান ছাড়লে কিডনি সুস্থ থাকে এবং অন্যান্য অসুখের ঝুঁকি কমে। অ্যালকোহল শরীরের পানিশূন্যতা বাড়ায় ও কিডনির ওপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চললে কিডনির চাপ কমে।
৫. শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন
ডায়াবেটিস কিডনির বড় শত্রু। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিডনির ক্ষতি হয়। অতিরিক্ত গ্লুকোজ কিডনির ক্ষুদ্র রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত করে দেয়, ফলে কিডনি ফিল্টারিং ক্ষমতা কমে যায়। তাই রক্তে শর্করার পরিমাণ নিয়মিত পরীক্ষা করে, সঠিক খাবার খাওয়া, ব্যায়াম ও ওষুধের মাধ্যমে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

0 মন্তব্যসমূহ