রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেললাইনের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদকের রিপোর্টে জানা গেছে, ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন। ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালামের পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। তার জন্ম সাল ১৯৯০।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই যুবকটি মারা যান।
নিহত যুবকের পরিবারের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যের জন্য মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করতে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কাছাকাছি একটি পিলার থেকে একইভাবে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাটি ঘটেছিল।

0 মন্তব্যসমূহ